ডেস্ক রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: ভারতের কাছে নেপালের হারে ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সবচেয়ে দুর্বল শ্রীলংকা। ১২-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া-আঁখিরা।
যে কারণে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন লংকানদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখে।
গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখেই ছোটন বাজিমাত করেছেন শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। ১২-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া-আঁখিরা।
আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজে যায়।