ডেস্ক রিপোর্ট

১২ ডিসেম্বর ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ

পুরান ঢাকায় জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ডিসেম্বর ১২, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় জুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে।

রবিবার বিকেল চারটার দিকে সুরিটোলার ৪তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর আশেপাশের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

 

শেয়ার করুন