ডেস্ক রিপোর্ট

১২ ডিসেম্বর ২০২১, ২:৫৬ অপরাহ্ণ

করোনার বিধিনিষেধের প্রতিবাদে অস্ট্রিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট টাইম : ডিসেম্বর ১২, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে টিকা নেওয়া বাধ্যতামূলক করাসহ অস্ট্রিয়ায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করায়, এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।

পুলিশ বলছে, রাজধানী ভিয়েনাতে প্রায় ৪৪ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এরআগেও বিক্ষোভ হয়েছে একই দাবিতে।

অস্ট্রিয়াতে করোনার টিকা নেওয়া এখনও বাধ্যতামূলক না হলেও আসছে ফেব্রুয়ারি থেকে তা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। মূলত ওই সিদ্ধান্তের বিরোধিতা করেই এ বিক্ষোভ হচ্ছে; যাতে সমর্থন রয়েছে রাজনৈতিক দলেরও।

বিরোধীরা বলেছেন, কেউ টিকা নেবে কি নেবে না সেটা তার নিজের পছন্দ হওয়া উচিত। সরকার বলছে, কাউকে জোর করে টিকা দেওয়া হবে না কিন্তু যারা টিকা নিতে অস্বীকৃতি জানাবে তাদের জরিমানা করা হবে।

রাজধানী ভিয়েনা ছাড়াও আরও দুটি শহরেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে।

প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশ অস্ট্রিয়াতে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স

ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ৬৮ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে এ হার নিচের দিকে।

সূত্র : বিবিসি।

শেয়ার করুন