ডেস্ক রিপোর্ট

৮ ডিসেম্বর ২০২১, ৩:৩৯ অপরাহ্ণ

গণপরিবহণে হাফ ভাড়ার দাবিতে মাগুরায় ছাত্র ফ্রন্টের সমাবেশ

আপডেট টাইম : ডিসেম্বর ৮, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সারাদেশের সকল শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহণে হাফ ভাড়ার বিধান চালুর দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সমাবেশ অনুষ্ঠিত

আজ ৮ ডিসেম্বর ২০২১ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সারাদেশের সকল শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহণে হাফ ভাড়ার বিধান চালু , জ্বালানি তেলের দাম কমানো ও বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক কেয়া বিশ্বাস এবং পরিচালনা করেন পূর্ণিমা মন্ডল । সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, বাসদ মাগুরা জেলা শাখার সংগঠক জয় বিশ্বাস ও মো: সোহেল মুন্সী।

বক্তাগণ বলেন, গত ৩ নভেম্বর অযৌতিকভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হলো। এরপর বাস মালিকরা অঘোষিত ধর্মঘট ডেকে বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়িয়ে নিল। গণপরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের লড়াই করে আদায় করা স্বীকৃত অধিকার। কিন্তু এই অধিকার অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীরা পান না। ফলে তাদের আবারও লড়াই করতে হচ্ছে হাফ ভাড়ার জন্য। বাস মালিক পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন অধিভূক্ত এলাকায় শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবেন এবং সেখানে অনেক ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে কেন বৈষম্য আনা হচ্ছে। সারাদেশের সকল শিক্ষার্থী-ই একজন শিক্ষার্থী। ফলে তাদের সমান অধিকার থাকা উচিত । কেবলমাত্র খোলার দিন বা বিভাগীয় শহরে হাফ ভাড়ার নাম করে আসলে শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে সারাদেশের সকল শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহণে হাফ ভাড়ার বিধান চালু , জ্বালানি তেলের দাম কমানো ও বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি জানান হয় ।

শেয়ার করুন