ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ

গ্রামীণ শ্রমজীবী-মেহনতিদের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে: খেতমজুর ইউনিয়ন।

আপডেট টাইম : এপ্রিল ২৫, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গ্রামীণ শ্রমজীবী-মেহনতিদের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু এবং গ্রামীণ প্রকল্পে চুরি, দুর্নীতি ও দলীয়করণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে খেতমজুর ইউনিয়ন।

সংগঠনের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান রবিবার রোববার, ২৫ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে করোনার বিপর্যয় মোকাবেলায় ঈদের আগে খেতমজুরসহ শ্রমজীবী-মেহনতি-দিনমজুর পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও এক মাসের খাদ্য জরুরি ভিত্তিতে প্রদানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বর্তমান সংকটকালে গরিব দিনমজুরদের জন্য সরকার সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দের নামে এক ধরনের রসিকতা করেছে উল্লেখ করে নেতারা বলেছেন, গরিবদের জন্য ত্রাণের টাকার বড় অংশই বেহাত হয়েছে। নানাভাবে তা আত্মসাৎ করা হয়েছে। ঈদের আগে যাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার কথা, দুর্নীতি ও দলীয়করণের কারণে ত্রাণের বড় অংশ প্রকৃত অভাবী পরিবারসমূহের কাছে পৌঁছাবে না। গ্রামীণ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ নিয়েও নয়-ছয় ও দলীয়করণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে তারা উল্লেখ করেন।

নেতারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে করোনা পরিস্থিতির কারণে নতুন করে আরো এক কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমে আসবে। করোনার গত কয়েক মাসে নতুন করে যে আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে, সহায়তা না পেলে তাদের বড় অংশও চরম দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে।

নেতারা অসৎ বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বাঁচার দাবিতে খেতমজুরসহ শ্রমজীবীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

শেয়ার করুন