ডেস্ক রিপোর্ট
৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাভি হার্নান্দেজ আসার পর টানা দুই জয়ে অন্তত লা লিগায় দুঃসময়টা পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছিল বার্সেলোনা। তবে তৃতীয় ম্যাচে এসেই আবার রূঢ় বাস্তবতায় ফিরল কাতালান দলটি। রিয়াল বেটিস ১-০ গোলে বার্সাকে হারিয়ে গেল তাদেরই মাঠে, তাতে কোচ জাভি প্রথম হারের বিস্বাদ পেলেন বার্সেলোনায়।
এই জয়ের ফলে একটা ছোট ইতিহাসও গড়া হয়ে গেছে বৈকি। চলতি শতাব্দি তো বটেই, শেষ ২৭ বছরে রিয়াল বেটিসের ন্যু ক্যাম্প সফর আর দলটির ক্লিনশিট হারানো ছিল একেবারে নিয়মিত বিষয়। সে ধারায় ছেদ পড়ল আজ, বার্সেলোনা পারল না গোল করতে। তাতেই ভুলতে বসা স্বাদ ফিরিয়ে এনে কাতালুনিয়া ছাড়ল কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল।