ডেস্ক রিপোর্ট

২১ নভেম্বর ২০২১, ১২:০২ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৪২ জন

আপডেট টাইম : নভেম্বর ২১, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৪২ জন। এর মধ্যে ঢাকায় ১০৪ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৮ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৮ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৪৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৪৩৬ জন,আর বাকি ১০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৬ হাজার ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৭০২ জন।

শেয়ার করুন