ডেস্ক রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ৬:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ধসে মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে ভারত-চীন সীমান্তের নিতি উপত্যকায় ওই হিমবাহটি ভেঙে পড়ে।
এই ঘটনায় এখন পর্যন্ত ৩শ’ ৮৪ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। একাধিক ধসে এলাকাটির সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি আইটিবিপি সেনা ও স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডের চামোলি জেলাতে হিমবাহ ধসে ৭২ জন প্রাণ হারিয়েছিলেন।