ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২১, ৫:২০ অপরাহ্ণ

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’গ্রেফতার

আপডেট টাইম : এপ্রিল ২৪, ২০২১ ৫:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুলতান আহমদ রিপনকে (২৮) গুলিভর্তি আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর একটি দল।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম (পিএসসি) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে ইসলামপুর ক্যাম্পের একটি দল সিলেটের আম্বরখানা থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি এবং ২৭ পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী সুলতান আহমদ রিপনকে গ্রেফতার করে।

রিপন সিলেটের পুরাতন মেডিকেল খেত্রিপাড়া এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে। গ্রেফতারের পর তাকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

শেয়ার করুন