ডেস্ক রিপোর্ট

৫ নভেম্বর ২০২১, ৮:১৭ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের পরাজয় নামিবিয়ার

আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সুপার টুয়েলভে গ্রুপ টুয়ে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীরস্থিরভাবেই করে কিউইরা। উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন ডেরেল মিচেল ও মার্টিন গাপ্টিল।

আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৩ রান তোলার পর নামিবিয়াকে ৭ উইকেটে ১১১ রানে আটকে দেন কিউই বোলাররা। এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয়স্থানে উঠে এল নিউজিল্যান্ড।

রোববার নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে ওঠার লড়াই চলছে এখন।নিউজিল্যান্ড সে লড়াইয়ে এগিয়ে রইল বেশ খানিকটা পথ। ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া আফগানিস্তান টেবিলে তিনে।

এবারই প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার ব্যাটিংয়ে শুরুটা ভালোই ছিল। ৭.২ ওভারে মাইকেল ফন লিনগেন (২৫) আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলেন। লিনগেন জিমি নিশামের বলে বোল্ড হন। পরের ওভারেই আরেক ওপেনার স্টিফেন বার্ডকে (২১) তুলে নেন স্পিনার মিচেল স্যান্টনার। পতনের এখানেই শেষ নয়।

পরের ওভারেই (৯.২) সবচেয়ে বড় ধাক্কাটা খায় নামিবিয়া। ৩ রান করা নামিবিয়া অধিনায়ক জেরহার্ড এরাসমাসকে তুলে নেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। টানা তিন ওভারে তিন উইকেট হারানো (৩/৫৫) নামিবিয়া এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

জয়ের জন্য শেষ ৫ ওভারে ৭৮ রান দরকার ছিল নামিবিয়ার। জেন গ্রিন তখন উইকেটে থাকলেও ডেভিড ভিসা (১৬) আগেই আউট হয়ে যাওয়ায় লড়াই চালিয়ে যেতে পারেনি নামিবিয়া। ২০ ওভার খেললেও জয়ের পথ থেকে আগেই ছিটকে পড়েছিল আফ্রিকার দলটি। ১৫ রানে ১ উইকেট নেন নামিবিয়ার বের্নাড শুলজ।

তার আগে নিউজিল্যান্ড নিজেদের শক্তি অনুযায়ী ব্যাটিংয়ে ভালো করতে পেরেছে—তা বলা যায় না। ৪.১ ওভারে ৩০ রানে ভেঙেছে ওপেনিং জুটি। ১৮ বলে ১৭ রান করে আউট হন মার্টিন গাপটিল। এক ওভার পর আরেক ওপেনার ড্যারিল মিচেলও (১৯) ফিরে যান।

 

শেয়ার করুন