ডেস্ক রিপোর্ট

৫ নভেম্বর ২০২১, ৬:০৬ অপরাহ্ণ

জাভিই হচ্ছেন বার্সার নতুন কোচ

আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বার্সেলোনার কোচ হচ্ছেন ক্লাবেরই কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ-সপ্তাহখানেক আগেই এই খবর ছড়িয়ে পড়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।

কেননা জাভি কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে রিলিজ ক্লজ খরচ করতে হতো বার্সার।

অবশেষে সেই রিলিজ ক্লজ দিয়েই জাভিকে দলে টানছে বার্সা, নিশ্চিত করেছে আল-সাদ। এজন্য লা লিগার ক্লাবকে গুনতে হয়েছে ৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

শেয়ার করুন