ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২১, ১২:৩১ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় নিখোঁজ শিশু ১৮ দিন পর জীবিত উদ্ধার

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক::চার বছরের শিশুটিকে হারিয়ে যাওয়ার ১৮ দিন পর জীবিত উদ্ধার করলো অস্ট্রেলিয়া পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে পশ্চিম অস্ট্রেলিয়ার ক্যারাভন শহর থেকে শিশু ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়।

গত ১৬ই অক্টোবর শহরটির কাছের একটি ক্যাম্পসাইটে ছুটি কাটাতে বাবা-মা’র সাথে তাবুতে ছিল শিশুটি। সেখান থেকেই রহস্যজনকভাবে হারিয়ে যায় ক্লিও। এরপর থেকেই ক্লিওকে হন্যে হয়ে খুঁজতে থাকে অস্ট্রেলিয়া পুলিশ।

শিশুটির বিষয়ে তথ্য পেতে দশ লাখ অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার ঘোষণা করে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে প্রত্যন্ত এলাকা থেকে শিশুটি নিখোঁজ হওয়ার পর ধারণা করা হচ্ছিল, এটি অপহরণের ঘটনা। প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার একটি তালাবদ্ধ বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ক্লিওকে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।

ক্লিওকে খুঁজে দেয়ার জন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

শেয়ার করুন