ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে প্যারিসে বিশাল বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : অক্টোবর ২৭, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পুজাতে মৌলবাদী গোষ্ঠীর দ্বারা পূজামন্ডপে হামলা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে বিশাল র্যালী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। এতে অংশগ্রহণ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সহ সর্ব স্তরের প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বিক্ষোভ মিছিলটি প্যারিসের “প্ল্যাস দ্যু ল্যা সাপেল” থেকে যাত্রা করে “রিপাবলিক চত্তরে” গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভার প্রাক্কালে ফ্রান্সের সংগীত শিল্পী আশিস বৈদ্যের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।পরবর্তীতে বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্ধ তাদের জোরালো বিবৃতিতে প্রশাসনের কাছে হিন্দু ধর্মাবলম্বীদের মুর্তি ভাঙ্গা সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবী জানান।

এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পুজা উদযাপন পরিষদ সংঘঠন।তন্মধ্যে,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-ফ্রান্স, বাংলাদেশ সর্বজনীন পূজা পরিষদ,প্যারিস মহামায়া পূজা পরিষদ, বাংলাদেশ সনাতন ধর্ম সংঘ, বাংলাদেশ হিন্দু সেবা সংঘ, ইস্কন- প্যারিস,খৃষ্টান এসেসিয়েশন -ফ্রান্স,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান এসেসিয়েশন-প্যারিস, ফ্রান্স, ৭১ মুক্তি যুদ্ধের চেতনা সংরক্ষন পরিষদ-ফ্রান্স ।
উক্ত বিক্ষোভ মিছিলটির মাধ্যমে হিন্দু প্রবাসীরা দেশের নিরীহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচার চেয়ে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।

শেয়ার করুন