ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২১, ৪:২৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট টাইম : অক্টোবর ১৬, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় পানিতে ডুবে আয়েশা (৭) ও স্বাদ (৫) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়েশা ও স্বাদ দিঘীরজান গ্রামের আজাদ ভূঁইয়ার সন্তান। স্বজনরা জানায়, বেলা ১২টার দিকে সবার অগোচরে আশেয়া ও স্বাদ বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়।

পরে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল ভূঁইয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন