ডেস্ক রিপোর্ট
৭ অক্টোবর ২০২১, ৩:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আবরার হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সকাল ১১ টায় মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে লাইব্রেরি চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরি জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগীব নাঈমের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু।
তিনি বলেন “দেশের শিক্ষাঙ্গনের হত্যাকাণ্ডগুলোর ভেতর সর্বশেষ বুয়েটের শিক্ষার্থী আববার ফাহাদের হত্যাকাণ্ড বিছিন্ন কোনো ঘটনা নয়। বরং এটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ হত্যাকাণ্ড। আজকে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে ক্ষমতাসীন ছাত্র সংগঠন সন্ত্রাস ও দখলতারিত্বের মাধ্যমে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এটি তারই প্রতিফলন। ক্যাম্পাসে গণরুম বা গেস্টরুম প্রথা বাতিল করতে অবিলম্বে প্রথম বর্ষেই শিক্ষার্থীদের আসন দিতে হবে। প্রশাসনকে দায়িত্ব নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
ছাত্র ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। ক্যাম্পাসে দখলদাত্বির রাজনীতি করা যাবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন সংসদের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সভাপতি জয় রায়।