ডেস্ক রিপোর্ট

৬ অক্টোবর ২০২১, ৭:৫৯ অপরাহ্ণ

বগুড়ায় মহিলা ফোরামের সম্মেলন, নূরী সভাপতি ও এ্যানি সম্পাদক

আপডেট টাইম : অক্টোবর ৬, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: শোষণ মুক্তির চেতনায় জেগে ওঠো নারী, নারী নির্যাতন বন্ধ কর, নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা এবং পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ-মৌলবাদ রুখে দাঁড়াও, নারী মুক্তির আন্দোলনকে বেগবান করার দাবিতে অনুষ্ঠিত হলো বগুড়ায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ২য় জেলা সম্মেলন। সম্মেলনে নারীনেত্রী কমরেড দিলরুবা নূরীকে সভাপতি, রাধা রানী বর্মনকে সহ-সভাপতি এবং তহমিনা আক্তার এ্যানিকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ঠ নবগঠিত বগুড়া জেলা কমিটির সাথে পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ বুধবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ০৩ টায় বগুড়া শহরের সাতমাথায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সুচনা হয় এরপর বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা আহবায়ক নারীনেত্রী কমরেড দিলরুবা নূরী বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহবায়ক কমরেড এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রাধা রানী বর্মন,সদস্যসচিব তাহমিনা আক্তার এ্যানি, নিয়তি সরকার প্রমূখ নেতৃবৃন্দ।

কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, সাম্রাজ্যবাদ-পুঁজিবাদী ব্যবস্থায় নারীদের বাজারি পণ্যে পরিনত করেছে। বিজ্ঞাপন, নাটক, সিনেমায়, ওয়াজ মাহফিলে নারীদের অশ্লীল উপস্থাপনার মাধ্যমে নারীর মানবিক মর্যাদাকে ভুলন্ঠিত করেছে। অশ্লীল পত্র-পত্রিকা, পর্নোগ্রাফী, মাদক ও বেকারত্ব নারী নির্যাতনে ইন্ধন যুগিয়ে চলেছে। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ হয়না। তাই গণতন্ত্র মানবতা ও সভ্যতার স্বার্থে উন্নত রুচিবোধ ও সংস্কৃতি চেতনার আলোকে নারী পুরুষের সৌন্দর্যমন্ডিত জীবন ও যৌথ কর্মপ্রয়াসের বিকল্প নেই এবং এই পুঁজিবাদী রাষ্ট্র নারীদের মুক্ত করতে পরবে না। তাই নারী- পুরুষ সকলে মিলে এই বৈষম্যার- ভোগবাদী সমাজ ভাঙ্গার আন্দোলন নারী-পুরুষ ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলতে হবে।

প্রকৌশলী শম্পা বসু বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যয় বিচার কিন্ত কোথায় সেই মুক্তিযোদ্ধের চেতনার বাস্তবায়ন? নারীকে এখনো আইনে পুরুষের অধস্তন করে রাখা হয়েছে। সম নাগরিক অধিকার ( ইউনিফর্ম সিভিল কোড) না করে পারিবারিক ধর্মীয় আইন বলবৎ থাকায় উত্তরাধিকার, অভিভাবকত্ব, বিবাহ, বিবাহ বিচ্ছেদে নারী সমান অধিকার পাচ্ছে না। নারীকে আইনগতভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। নারীরা আজ নিজ ঘরে গৃহস্থালী কাজের বাইরেও অফিস-আদালত গার্মেন্টস, শিল্প-কারখানা, কৃষিক্ষেত্রে , চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, শিক্ষকতা, নিমার্ণকাজ, গৃহপরিচালিকা দিনমজুর নানা পেশা ও কর্মে নিয়োজিত। সর্বত্র নারীরা একদিকে ধনবাদী সমাজের শোষণ- বৈষম্য ও অন্যদিকে পুরুষতান্ত্রিক মানসিকতার নিপীড়নের শিকার । তাই তিনি নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার কারা এবং ঘরে-বাইরে সর্বত্র নির্যানত-ধর্ষণ-যৌন হয়রানী বন্ধে নারীদের প্রতিরোধের আন্দোলনে এগিয়ে আসার আহŸান জানান।

অন্যন্য নেতৃবৃন্দ বলেন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ে বা সমতলে, ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে; দিনে বা রাতে যেকোন সময়ে বাংলাদেশে একজন নারী নির্যাতনের শিকার হতে পারেন। ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, বন্দি করে রেখে গণধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন-হত্যা, বখাটেদের উৎপীড়ন, গণপরিবহনে যৌন হয়রানি, ইন্টারনেটে ব্ল্যাকমেইলসহ ঘরে বাইরে নানা উৎপীড়ন, শারীরিক-মানসিক নির্যাতন এমন মাত্রায় পৌঁছেছে যে উৎকণ্ঠার বাইরে কোনো নারীর পক্ষে স্বাভাবিক জীবনযাপন কল্পনার বিষয়ে পরিণত হয়েছে। কতভাবে যে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে! কিন্তু অপরাধীরা বরাবরের মতোই ক্ষমতার প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে বিচারের হাত থেকে। আর এই বিচারহীনতার রেওয়াজ দিন দিন নারী নির্যাতনকে বাড়িয়ে চলেছে।

সভাপতির সমাপনী বক্ত্যেবে দিলরুবা নূরী বলেন, পুঁজিবাদ মানুষের অসহায়ত্ব, মানুষের আবেগ-অনুভূতি-মূল্যবোধ, নারীর মর্যাদা, নারীর শ্রম-সৌন্দর্য সকল কিছু নিয়েই ব্যবসা করছে। তাই নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইকে সাম্য সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের সাথে যুক্ত করতে হবে। কোন একটা সমাজ ও রাষ্ট্রে নারী কতখানি অধিকার ও মর্যাদা পেয়ে থাকে তার উপর নির্ভর করে ঐ সমাজ বা রাষ্ট্র কতটুকু গণতান্ত্রিক। নারীর মানবিক মর্যাদা ও সমঅধিকার এবং সাম্যসমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে নারী-পুরুষ নির্বিশেষে সকল মানবিক-গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।

শেয়ার করুন