ডেস্ক রিপোর্ট

৩ অক্টোবর ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ

শামলাপুর থেকে ২০ রোহিঙ্গা পরিবারকে উখিয়ায় স্থানান্তর

আপডেট টাইম : অক্টোবর ৩, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর ক্যাম্প থেকে ২০ পরিবারের ৮৪ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে।

আরও ৪ শতাধিক পরিবার সেখানে বর্তমানে রয়েছে। তাদেরকেও পর্যায়ক্রমে স্থানান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) পুলক ক্লান্তি চক্রবর্তী।

রোববার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের মাধ্যমে ২টি বাস ও ৩টি ট্রাকে করে রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ডব্লিউর উদ্দেশে নেওয়া হয়।

জনপ্রতিনিধিরা বলছেন, পর্যটন এলাকা ও টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শিবির বন্ধের পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য এ শিবিরের রোহিঙ্গাদের অন্যত্র স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম দফা থেকে শুরু করে রোববার পর্যন্ত ১১ দফায় ৮৭৩ পরিবারের ৩ হাজার ৯৬৭ রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ও বালুখালী শরণার্থী শিবিরে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন