ডেস্ক রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম-এর সদস্য কমরেড জাহেদ আহমেদ টুটুল-এর মৃত্যুতে কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে সংগঠনের সেগুনবাগিচাস্থ কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন কমরেড দলিলের রহমান দুলাল, বেলাল চৌধুরী, সুলতানা আকতার রুবি, সাদরুল হাসান রিপন, আরিফ মঈনুদ্দিন ও মশিউর রহমান।
কমরেড টুটুলের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, কমরেড টুটুল তাঁর বৈপ্লবিক আদর্শের কারণেই খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালী নির্বিশেষে সাধারণ মানুষের আপনজন হয়ে ওঠেছিলেন। তাঁর অনাড়ম্বর জীবনযাপন, সাধারণ মানুষের সাথে একাত্মতা ও আদর্শিক দৃঢ়তা বিপ্লবী কর্মীদের জন্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।
উল্লেখ্য বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম-এর সদস্য কমরেড জাহেদ আহমেদ টুটুল গত ১১ সেপ্টেম্বর খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হন।