ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১০ পূর্বাহ্ণ

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩, আহত ৬০

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক::  চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪.৩৩ মিনিটে প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

ভূমিকম্পে এক হাজার দুইশ’র বেশি ঘরবাড়ি ধসে পড়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩ হাজার বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা। উদ্ধার কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে বৃষ্টির মধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিকটস্থ আশ্রয় কেন্দ্রে মানুষজনকে সরিয়ে নিচ্ছে।

এদিকে ভূমিকম্পের পরপরই সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই ভূমিকম্প মূল কেন্দ্র ছিল প্রদেশটির রাজধানী চেংদু থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পে ঐ অঞ্চলের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং কিচু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় তিন হাজার ২০০ মানুষকে ৭৯টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

চীনের পশ্চিমাঞ্চলে বারবার এমন ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৯০ হাজার মানুষ। যার অধিকাংশই স্কুল এবং কিছু অনিরাপদ স্থাপনা ভেঙ্গে মারা যান।

শেয়ার করুন