ডেস্ক রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ৭:১৯ অপরাহ্ণ
অধিকারবিডি ডেস্ক:: সরকার লুটেরা ও ব্যবসায়ীদের স্বার্থে জনজীবনের প্রয়োজনকে পদদলিত করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অব্যাহতভাবে বৃদ্ধি করে চলছে বলে অভিযোগ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর উদ্যোগে চাল, ডাল, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য, বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের অব্যাহত দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বন্যাদুর্গত অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রন্টের সহ-সভাপতি চৌধুরী আশিকুল আলম এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম জাহাঙ্গীর হুসাইন ও ঢাকা
মহানগর কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সংকটগ্রস্ত মানুষের জীবন যখন আর্থিকভাবে আরো বিপর্যস্ত তখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ী মজুতদাররা হরিলুটের খেলায় মেতে উঠেছে। স্বস্বীকৃত ব্যবসায়ী বান্ধব সরকার হিসাবে জনস্বার্থকে পদদলিত করে মুনাফাখোরদের স্বার্থ রক্ষা করে চলেছে। বাজার নিয়ন্ত্রণের নামে বিভিন্ন তৎপরতার আড়ালে জনগণকে বিভ্রান্ত করছে। একইভাবে গণশুনানীর নাটকের নামে বাসাবাড়িতে ব্যবহৃত ১২.৫ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ২০০ টাকা বৃদ্ধি করেছে। যা জুন মাসে ছিল ৮৪২ টাকা। টিসিবির খুচরা বাজারের হিসাব মতে
২২টি পণ্যের দাম ২ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত দাম বাড়ার তথ্য রয়েছে। দেশের বাজারে বিগত ১ বৎসরে খোলাবাজারে পাম অয়েলের মূল্য ৭০.৩৭% বেড়েছে।
বৈশ্বিক ঊষ্ণায়ন, অপরিকল্পিত ব্রিজ-কালভার্ট-বাঁধ-রাস্তাঘাট নির্মাণ, বাংলাদেশের উজানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ভারতের একতরফা বাঁধ নির্মাণের ফলে বন্যা আজ নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নেতৃবৃন্দ বন্যাদুর্গত অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন সা¤্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থ রক্ষাকারী ক্ষমতাসীন আওয়ামীলীগ ও ক্ষমতা প্রত্যাশী বিএনপি জাতীয় ও জনজীবনের মূল সমস্যাকে আড়াল করে নন ইস্যুকে ইস্যু করে জনগণকে বিভ্রান্ত করে চলেছে। দেশের এই দুর্যোগ মুহুর্তে সা¤্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী সকল গণতান্ত্রিক শক্তির দায়িত্ব হচ্ছে জাতীয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা।
অধিকারবিডি/প্র.পা.