ডেস্ক রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ২:২৪ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি:: চট্রগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেদ্রের আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ ও মাস্তানদের হামলা ও গুলি করে ৮জনকে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ কর্মসুচি পালিত হয়।
বক্তব্য রাখেন পার্টির জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সবুজ মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিমআরা মিনা।
বক্তাগন বলেন এস আলম গ্রুপ সরকারের পৃষ্ঠপোষকতায় জোরপূর্বক নিজ জমি থেকে মানুষকে উচ্ছেদ করে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছে। উচ্ছেদ করার সময়ই তারা ৬জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকান্ডের বিচার এখনও হয়নি। আবার গত ১৭ এপ্রিল ২০২১ নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা তাদের বকেয়া বেতন, রমজান মাসে ৮ঘন্টা শ্রময় নির্ধারণ, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধাসহ ন্যায়সঙ্গত দাবীতে নিয়মতান্ত্রিক আন্দোলন করছিলো তখন পুলিশ এবং মালিকের ভাড়াটিয়া মাস্তান বাহীনি শ্রমিকদের হামলা ও গুলি ৮জনকে হত্যা করে। শ্রমিকদের দাবী অনুযায়ী আরো অনেককে তারা গুম করেছে এবং গ্রেফতার করে জেলে ঢুকিয়েছে।
নেতৃবৃন্দ এই বর্বরোচিত হত্যাকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের চিন্হিত করে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত, আহতদের সরকারী উদ্যোগে চিকিৎসা ও আহত-নিহতদের উপযুক্ত ক্ষতিপুরন দাবী করেন।