ডেস্ক রিপোর্ট

৫ সেপ্টেম্বর ২০২১, ১০:২১ অপরাহ্ণ

ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা সংসদের সম্মেলন প্রস্তুতির কমিটি গঠন

আপডেট টাইম : সেপ্টেম্বর ৫, ২০২১ ১০:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: “শিক্ষা সংগ্রামে লড়ি দৃড় কন্ঠে, সাম্যের সন্ধানে লড়ি প্রগতির পক্ষে” স্লোগান কে সামনে রেখে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সংসদের ৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতির কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে হাসান বক্ত চৌধুরী কাওসারকে এবং রাজ দেব নাথ কে সদস্য সচিব করা হয়েছে ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের নিমিত্তে ১৯৫২ সালের ২৬শে এপ্রিল একদল তরুণ সংগ্রামী ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ছাত্র ইউনিয়ন।। পূর্বসুরিদের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এখন পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে আগামীর ছাত্র সংগ্রামকে আরও বেগমান সুদৃঢ় করতে আগামী ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সংসদের ১ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন