ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ণ

পরীমণির জামিন আবেদনের শুনানি আজ দুপুর ২টায়

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  ঢাকাই সিনেমার অভিনেত্রী মাদক মামলায় কারাবন্দি পরীমণির জামিন আবেদনের শুনানি আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দায়েরা জজের বিচারক কেএম এমরুল কায়েসের আদালতে এই শুনানি হবে।

গত ২৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ফৌজদারি পুনর্বিবেচনার আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনির পক্ষে আবেদনটি করেন আইনজীবী মুজিবুর রহমান।

পরীমণির জামিন আবেদনের শুনানি ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল দেন হাইকোর্ট।

একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছিল রুলে।

গত ৪ আগস্ট ‘বিপুল পরিমাণ মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৯ আগস্ট এক দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়।

রিমান্ড শেষে ২১ আগস্ট তাকে আদালতে আনা হলে সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে আবারও কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন