ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২১, ৯:২০ অপরাহ্ণ

ইউএনওর বাসভবনের পুরো সিসিটিভি ফুটেজ দেখতে চান মেয়র সাদিক

আপডেট টাইম : আগস্ট ২১, ২০২১ ৯:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইউএনওর বাসভবনে বুধবারের ঘটনার পুরো সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ।

তাকে দুটি মামলায় প্রধান আসামি করার প্রতিবাদে ও গ্রেপ্তার আতঙ্কে কর্মবিরতিতে রয়েছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। মেয়র তাদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, জনগণ কোনো অপরাধ করেনি। শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার না করলে জনগন দূর্ভোগে পড়বে। তাই প্রশাসনের কাছে অনুরোধ যাতে তাদের বাধা দেওয়া না হয়। পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছে তারা গ্রেপ্তারের ভয়ে নিজের বাসায় আসতে পারছে না। আমি তাদের বাসায় যাওয়ার এবং কাজ চালিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের কালিবাড়ি রোডের মেয়রের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল সিটি কপোরেশনের মেয়রের দায়িত্ব পাওয়ার পর থেকে কোনো অনুদান পচ্ছি না। তারপরও সিটি কপোরেশনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। বুধবার যেটা হয়েছে সেটা হওয়ারই কথা ছিল। কারণ আমি আরো এক বছর আগে থেকে এই ষড়যন্ত্রের কথা বলে আসছি। তবে আমি ও আমার নেতাকর্মীরা যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকি, তবে আমি আমার দায়িত্ব থেকে সরে যাব। আওয়ামী লীগের কোনো ক্ষতি আমি চাই না।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পুরো সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক এটাও আমাদের দাবি। এতে যদি আমার ও আমার দলের নেতাকর্মীদের অপরাধ হয় তাহলে বিচার হবে। পাশাপাশি আমি এ ঘটনার সুষ্ঠু ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

দুই মামলায় প্রধান আসামি ও গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, গ্রেপ্তারের বিষয়টি আইন ও ওপর থেকে নির্ধারণ হয়ে আছে। তবে আমাকে গ্রেপ্তার করতে হলে আমার বাসা ঘেরাও করার প্রয়োজন নাই। আমি নিজেই থানায় চলে যাব।

এসময় তিনি বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সহ দলের অন্যনা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন