ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা : খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে তার আদর্শ ধারণ করতে হবে।

শনিবার (১৪ আগস্ট) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত ‘ছোটদের বঙ্গবন্ধু’ শীর্ষক ওয়েবিনারে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মানুষের কল্যাণই ছিল তার ব্রত। চক্রান্তকারীরা ভেবেছিল তাকে হত্যা করলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে। তাদের সে চক্রান্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। শেখ মুজিব স্থান করে নিয়েছেন এ দেশের মানুষের অন্তরে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

শেয়ার করুন