ডেস্ক রিপোর্ট

৭ আগস্ট ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ

ডেঙ্গু: আরও ২০৪ রোগী হাসপাতালে

আপডেট টাইম : আগস্ট ৭, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় (একদিনে) নতুন করে আরও ২০৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শেয়ার করুন