ডেস্ক রিপোর্ট

৪ আগস্ট ২০২১, ৩:৫৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ৪, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের দুইজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও একজন বন্দরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯০৩ জনের। এতে আক্রান্ত হয়েছে ২৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৪৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৬২ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৪৭ জনের।

বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩১ জন ও আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪০৯ জন, সদরে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৬২ জন, বন্দরে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২৩ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৭ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যান।

এদিকে চলতি বছরের ২৩ জুলাই ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জসহ সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এই বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

শেয়ার করুন