ডেস্ক রিপোর্ট

৩ আগস্ট ২০২১, ৮:২০ অপরাহ্ণ

লকডাউন: ৩৬ জনকে জরিমানা করলো র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

আপডেট টাইম : আগস্ট ৩, ২০২১ ৮:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: লকডাউনকে কেন্দ্র করে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬ জনকে জরিমানা করা হয়েছে। তাদের মোট ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৩ আগস্ট) দিনব্যাপী র‌্যাবের ১৫ টি ব্যাটেলিয়নের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জরিমানা করা হয়।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সরকারি নির্দেশনা বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১৭৬টি টহল ও ১৭৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। ২০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

 

শেয়ার করুন