ডেস্ক রিপোর্ট

১ আগস্ট ২০২১, ৭:১২ অপরাহ্ণ

গণপরিবহন বন্ধ রেখে কারখানা খোলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ

আপডেট টাইম : আগস্ট ১, ২০২১ ৭:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গণপরিবহন বন্ধ রেখে কারখানা খোলার ঘোষণা দিয়ে শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি, হয়রানি ও দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা।

বাসদ জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহসভাপতি মাফিয়া বেগম, বরিশাল স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সভাপতি আবু তাহের, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক বিজন সিকদার।

সমাবেশে বক্তরা কোন পূর্ব পরিকল্পনা ছাড়া হুট করে কলকারখানা খোলার সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, ব্যবসায়িদের স্বার্থে এই লকডাউনের সময় পরিবহনের ব্যবস্থা না করে কারখানা খোলার ঘোষণা দিয়ে চরম মুর্খতার পরিচয় দিয়েছেন। মালিকের মুনাফার স্বার্থে তাদের চাপে এধরনের সিদ্ধান্ত নিয়ে সরকার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে এই করোনা দুর্যোগের মধ্যে নিরাপত্তা ঝুঁকি, হয়রানি ও আর্থিক চাপের মধ্যে ফেলেছে।

সমাবেশে বক্তরা দ্রুত সকল কারখানায় শ্রমিকদের করোনা টিকার আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন