ডেস্ক রিপোর্ট

১৫ জুলাই ২০২১, ১১:৪৫ অপরাহ্ণ

গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ রেললাইনের দাবিতে যুক্তরাজ্য প্রবাসীদের মানববন্ধন

আপডেট টাইম : জুলাই ১৫, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাউয়াবাজার উপজেলা পরিষদ বাস্তবায়ন ও গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ রেললাইনের দাবিতে যুক্তরাজ্য প্রবাসীরা আলোচনা সভা ও মানববন্ধন করেছেন।

‘জাউয়াবাজার উপজেলা ও গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ রেললাইন বাস্তবায়ন যুব ঐক্য সংগ্রাম পরিষদ ইউকে’ গত সোমবার (১২ জুলাই) এসব কর্মসূচির আয়োজন করে। যুক্তরাজ্যে এবারই প্রথম জাউয়া বাজার উপজেলা ও রেললাইনের দাবিতে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আলীর পরিচালনায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সমাজসেবীরা বক্তব্য রাখেন।

এতে বক্তারা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ অন্যান্যদের উদ্দেশ্যে তাদের দাবি তুলে ধরেন। বক্তারা অনতিবিলম্বে জাউয়াবাজার উপজেলা এবং গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ রেললাইন বাস্তবায়নের জোর দাবি জানান

শেয়ার করুন