ডেস্ক রিপোর্ট

১৫ এপ্রিল ২০২১, ৫:৫৮ অপরাহ্ণ

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

আপডেট টাইম : এপ্রিল ১৫, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশে করোনাভাইরাসে সংক্রমণে প্রথম মৃত্যুর ১৩ মাসের মাথায় মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার একদিনে ৯৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ১০ হাজার ৮১ জনে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। ১৩ মাসের মাথায় সেই সংখ্যা দশ হাজার ছাড়াল।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। ১৩ মাসের মাথায় সেই সংখ্যা দশ হাজার ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে বলা হয়, ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা সাত লাখ ৭ হাজার ৩৬২ জন।

গত একদিনে ৫ হাজার ৯১৫ জন রোগী সুস্থ হয়েছেন। এই নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

করোনার দ্বিতীয় ঢেউ মৃত্যু দুইদিন ধরে ৯০ এর ওপর রয়েছে। গতকাল সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে। রোগী শনাক্তের হার ১৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

শেয়ার করুন