ডেস্ক রিপোর্ট
২১ আগস্ট ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা প্রেস বিবৃতি সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে, ভারত সরকার এর মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনও কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়”।
তিনি আরও বলেন ভারত সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ সংক্রান্ত যে প্রেস বিবৃতি দিয়েছে তা সঠিক নয়।
রণধীর জয়সওয়াল ভারত সরকাররের প্রত্যাশা পুনর্ব্যক্ত করে আরও বলেন, ‘জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে”।