ডেস্ক রিপোর্ট

২৮ জুলাই ২০২৫, ৭:২২ অপরাহ্ণ

রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় বাসদরে নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : জুলাই ২৮, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৮ জুলাই ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ধর্মীয় অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে শনিবার রাতে ও রবিবার (২৭ জুলাই) বিকালে দুই দফায় সনাতন ধর্মাবলম্বীদের ১৫টি বাড়িঘর ভাঙচুর করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

১৭ বছর বয়সের এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পরিকল্পিত এই হামলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার চিত্র ফুটে উঠেছে।

বিবৃতিতে বলা হয়, পুলিশ ঐ কিশোরকে গ্রেফতার করার পরও উত্তেজনা সৃষ্টি করা উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক উন্মাদনা বলে উল্লেখ করে এর জন্য দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা বিধান করা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

শেয়ার করুন