ডেস্ক রিপোর্ট

১৮ জুন ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

জামিনে মুক্ত হলেন গানবাংলা’র তাপস

আপডেট টাইম : জুন ১৮, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস জামিনে মুক্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হয়েছেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, ‘জামিনে মুক্ত হয়ে সন্ধ্যা ৭টার দিকে কৌশিক হোসেন তাপস কারাগার ত্যাগ করেন।’

শেয়ার করুন