ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ছাত্র-শিক্ষক-শ্রমিক-জনতার গণতান্ত্রিক আকাঙ্খা বাস্তবায়নে রাষ্ট ও সমাজ জীবনসহ সকল ক্ষেত্রে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার আহ্বান।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অধিকার রক্ষা কমিটির উদ্দ্যোগে আজ ১৬ আগস্ট, শুক্রবার বিকেল ৪টায় ভিক্টোরিয়া পার্কে আলোচনা সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগন সর্বস্তরের জনগনের প্রতি এ আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমজীবী আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হারুনার রশীদ ভুঁইয়া, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মানস নন্দী, সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, বিপ্লবী যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৈমুর খান অপু, শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় নেতা রুবেল, বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের সদস্য সচিব অরুপ দাশ শ্যাম, রিকশা-ভ্যান-অটোরিকশা-ইজিবাইক শ্রমিক ফেডারেশনের নেতা মানিক হোসেন, রেডিমেট দর্জি শ্রমিক ফেডারেশন নেতা সজীব পাটোয়ারী ও ছাত্র নেতা সুমাইয়া।
সভাশেষে গণসংগীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সুদীপ্ত দাশগুপ্ত ও অতনু দে অপু।
বক্তারা গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সংবিধান, বিচার বিভাগ,প্রশাসন, আইনসহ সর্বস্তরে আমূল সংস্কারের দাবি জানান।
বক্তারা শ্রমিকদের বেঁচে থাকার স্বার্থে আইনসহ ন্যূনতম মজুরি,গণতান্ত্রিক শ্রম আইন চালু ও ইন্ড্রাস্টিয়াল পুলিশ বাতিল ও জাতীয় শিক্ষাক্ষম বাতিলের দাবি জানান।
এছাড়া গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনীর আলোচনা করা হয়।