ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২৪, ২:১১ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারকে যে দাবিসমূহ অবিলম্বে পূরণ করতে হবে: বাসদ

আপডেট টাইম : আগস্ট ১০, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ০৯ আগস্ট ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ২০২৪ ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অভ্যুত্থানের প্রেক্ষিতে গতকাল ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে।

অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর পক্ষ থেকে বলা হয়েছিল সরকার গঠনে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষক ও পেশাজীবীদের সাথে আলোচনা করে মতামত নেয়া হবে। অন্য কোন দলের সাথে আলোচনা হয়েছিল কিনা তা আমাদের জানা নাই। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে আমাদের দল বাসদ ও আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটের মতামত না নিলেও আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারন করে দেশ পরিচালনার আহ্বান জানাচ্ছি।

প্রথম) এ জন্য আমরা প্রথমেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে গত তিন/চার দিনে সরকারবিহীন অবস্থায় দেশে যে অরাজক ও নৈরাজ্যজনক সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

দ্বিতীয়) জুলাই-আগস্ট এ অভ্যুত্থানে সংগঠিত সকল হত্যাকান্ডের বিচার ও নিহতদের পরিবারকে যথাযথ পুনর্বাসন, ক্ষতিপূরণ প্রদান এবং সকল নিহত ও আহতদের প্রকৃত তালিকা প্রকাশ করা।

তৃতীয়ত) দেশের মানুষের জান-মালের নিরাপত্তা, চাঁদাবাজী ও দখলদারিত্ব বন্ধ এবং দখল হওয়া স্থাপনা উদ্ধার, ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত স্থাপনা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া।

চতুর্থ) গণঅভ্যুত্থানে কোন দলীয় সরকার বিজয়ী হয়নি। তাই সরকারি বিভিন্ন পদে ইতোমধ্যে যে সব দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অব্যাহতি দিয়ে নির্দলীয়, যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

পঞ্চম) নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়াসহ লুটপাট-দুর্নীতি বন্ধ, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা, খেলাপী ঋণ উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণখেলাপী, অর্থপাচারকারীদের গ্রেপ্তার, বিচার ও তাদের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি। একই সাথে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে দলীয়করণ মুক্ত করে অবিলম্বে এ সব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা এবং স্বাধীনভাবে কাজ করতে দেয়ার দাবি জানাচ্ছি।

ষষ্ঠত) সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করার কথা। বিগত সময়ে শাসক শ্রেণি দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে অবিলম্বে গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা শুরু করা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করে দ্রæততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন