ডেস্ক রিপোর্ট

১ জুন ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার দাবিতে চট্টগ্রেমে বাসদের সমাবেশ

আপডেট টাইম : জুন ১, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: মার্কিন মদদে ইসরায়েল বাহিনীর ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ চট্টগ্রাম জেলা ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসিম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, শিশু কিশোর মেলা সংগঠক উম্মে হাবিবা শ্রাবনী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক জুবায়ের বীনা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের সদস্য এডভোকেট দীপক চৌধুরী, শ্রমিক নেতা মনির হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের যে যুদ্ধবাজ নীতি তার ফলাফল হিসাবে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ জনগণের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। সমগ্র পৃথিবী প্রত্যক্ষ করছে, গত সাত মাস ধরে ইসরায়েল বাহিনী প্রায় ৪০ হাজারের উপর মানুষকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী, শিশু ও সাধারণ নিরীহ ফিলিস্তিনি জনগণ। সেখানে গাজা, রাফা শহর আজকে মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। একদিকে খাদ্য সংকট, ঔষধ সংকট, অন্যদিকে হাসপাতাল সহ আশ্রয় শিবিরে নির্মমভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী।

এই গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগনের পাশে দাড়িয়ে গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছে। আমাদের দেশেও আমরা এই সমাবেশ থেকে ইসরায়েলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানাই।”

বক্তারা অবিলম্বে জাতিসংঘ কর্তৃক মস্ত সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানায়।

শেয়ার করুন