ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ

সুদানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট টাইম : মার্চ ৯, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সৌদি আরবে অনুশীলনরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সৌদি যাওয়ার পর থেকেই জাতীয় দলের স্প্যানিশ কোচ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ খুঁজছিলেন। অবশেষে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আফ্রিকার দেশ সুদানকে। ওই দেশটিও সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে।

রোববার ও বৃহস্পতিবার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে ক্লোজ ডোর।

আগামী ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই মার্চ সৌদি আরব গেছে। ১৭ মার্চ বাংলাদেশ চলে যাবে কুয়েতে। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ হবে কুয়েত সিটিতে। দুই দেশের ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।

শেয়ার করুন