ডেস্ক রিপোর্ট

২৬ ডিসেম্বর ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ

নির্বাচন বর্জনের আহ্বানে মৌলভীবাজারে বামজোটের লিফলেট বিতরণ

আপডেট টাইম : ডিসেম্বর ২৬, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: প্রহসনের একতরফা নির্বাচনকে জনগণের বর্জনের আহ্বান নিয়ে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দরা আজ ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার দূপুর ১২টায় মৌলভীবাজার সেন্ট্রাল রোড, কোর্ট রোড, শমশেরনগর রোডে লিফলেট বিতরণ করেন।

নেতৃবৃন্দরা একতরফা প্রহসনের নির্বাচন বর্জন করার পাশাপাশি জনগণের কাছে রসরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন ।

লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জহরলাল দত্ত, বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সাংগঠনিক সম্পাদক সজল আকাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক সামায়েল রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জহরলাল দত্ত বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় ঠিকে থাকতে নিজের একতরফা প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। আজ এই প্রহসনের ‘আমি ডামি’ নির্বাচন বর্জনের আহ্বানে মৌলভীবাজার শহরে জনগণের কাছে লিফলেট বিলি কালে জনগণ নির্বাচন বয়কটের প্রতি জোর সমর্থন রাখেন।

শেয়ার করুন