ডেস্ক রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি শম্পা বসু এবং সাধারণ সম্পাদক দিলরুবা নূরী আজ ২৬ ডিসেম্বর ২০২৩ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ঢাকা মহানগর কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা কমরেড কৃষ্ণা রহমানের মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করেন।
কমরেড কৃষ্ণা রহমান আজ ২৬ ডিসেম্বর সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড কৃষ্ণা রহমানের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।