ডেস্ক রিপোর্ট

১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ

নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঝিনাইদহে বামজোটের সভা

আপডেট টাইম : ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন, ঘোষিত তফসিল বাতিল, একতরফা নির্বাচন বর্জনের আন্দোলন জোরদার ও দমন-পীড়ন-নির্যাতন রুখে দাঁড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট-এর ঝিনাইদহ জেলা শাখা আহুত কর্মীসভা ১৫ ডিসেম্বর ২০২৩ বাসদ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বামজোট নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে ও বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক কমরেড ইকবল কবির জাহিদ।

কর্মীসভায় উপস্হিত ছিলেন বাসদ কেন্দ্রীয় নেতা শফিউদ্দিন আহমেদ, সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক স্বপন বাগচী, সাবেক সভাপতি কাজী ফারুক, সহকারি সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রভাষক শাহাদাৎ হোসেন, জেলা কমিটির অন্যতম সদস্য আবু কালাম আজাদ, সাব্দার হোসেন, সুজন বিপ্লব, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক সাহিদুল এনাম পল্লব, সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান, জেলা সদস্য নজরুল ইসলাম মাস্টার, স্বপ্না সুলতানা, বাসদ জেলা সদস্য সচিব শেখ ছব্দুল হোসেন, জেলা সদস্য আসাদুর রহমান, রুবিনা খাতুন, মামুন হোসেন ও শারমীন সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের ঝিনাইদহ জেলা পরিচালনা পরিষদের সমন্বয়ক হিসাবে কমরেড সাহিদুল এনাম পল্লবকে নির্বাচিত করা হয়। বামজোট জেলা শাখা আয়োজিত সভায় কর্মীবৃন্দ আন্দোলন বেগবান ও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন