ডেস্ক রিপোর্ট

৬ ডিসেম্বর ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ

রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ডিসেম্বর ৬, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ রাত সোয়া আটটার খবর অনুযায়ী যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

শেয়ার করুন