ডেস্ক রিপোর্ট

৫ অক্টোবর ২০২৩, ৬:১০ অপরাহ্ণ

আক্রমণাত্মক ইংলিশদের ২৮২ রানে থামালো কিউইরা

আপডেট টাইম : অক্টোবর ৫, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: অনেকটা ফাঁকা মাঠেই শুরু হলো বিশ্বকাপের ১৩তম আসর। গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আজ (বৃহস্পতিবার) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশরা আক্রমণাত্মক মেজাজে খেলবে—সেটা সবারই জানা। তবে বিশ্বকাপের সূচনায় তাদের সেভাবে দাপট দেখাতে দেয়নি কিউই বোলাররা। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে একমাত্র পঞ্চাশোর্ধ ব্যাটার জো রুট। অভিজ্ঞ এই ব্যাটারের ৭৭ রানে ভর করে ইংলিশদের সংগ্রহ ৯ উইকেটে ২৮২ রান।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে নামে বিশ্বক্রিকেটের দুই পরাশক্তি দল। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আগেই শোনা গিয়েছিল, নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ও টিম সাউদিকে ছাড়াই নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচ খেলতে হবে। অন্যদিকে, চোটের কারণে ইংল্যান্ড দলে নেই বিশ্বকাপ জয়ের নায়ক অলরাউন্ডার বেন স্টোকস।

শেয়ার করুন