ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উপপ্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তাঁরা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও এ সময় আলোচনা হয়।

শেয়ার করুন