ডেস্ক রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী জনাব আনোয়ারুজ্জাম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে ১৪দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বিকাল চারটায় নগরীর আম্বরখানা পয়েন্টে পথসভা ও গণসংযোগ করা হয়।
গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি জননেতা আরিফ মিয়ার সভাপতিত্বে ও জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় অনু্ষ্ঠিত পথসভা শেষে সিলেট জেলা ১৪ দলের স্বমন্বয়ক ও জেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) জননেতা শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে নগরীর আম্বরখানা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত গণসংযোগ করা হয়।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দ্বীনবন্ধু পাল, সাম্যবাদী দল জেলা সম্পাদক ব্রজগোপাল চৌধুরী, আজাদ আলী তালুকদার, জাতীয় পার্টি (জেপি) জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, ওয়ার্কার্স পার্টির আব্দুল্লাহ খোকন, মহিতোষ চৌধুরী, হিমাংশু মিত্র, মাসুদ রানা চৌধুরী, বিজয় করিম,জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী, নাজমুল হক, শাহজাহান জুবেরী, মাহমুদুল হক চৌধুরী, সাম্যবাদী দলের ফজল আহমদ, শেখর ঘোষ,নিবাস চক্রবর্তী, গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ, আজিজুর রহমান খোকন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জনাব শফিকুর রহমান চৌধুরী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আস্হা রাখুন।
গণসংযোগ শেষে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সভায় জননেতা শফিকুর রহমান চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের আলোকে স্মার্ট সিলেট নগরী গড়তে নগরবাসীর নিকট নৌকা মার্কায় ভোট, দোয়া ও আশির্বাদ চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।