ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ওপেনিংটা ক্লিক করছিল না। তারপরও লিটন দাসকে একাদশে ফেরায়নি কলকাতা নাইট রাইডার্স। ওপেনিংয়ে ভালো করেননি উইকেটরক্ষক কোটায় খেলা নারায়ন জগদীশান। ২৯ বল খেলে তিনি করেন ২৭ রান।
তবে আরেক ওপেনার জেসন রয় ঠিকই ঝড় তুলে ফিফটি করেছেন। এরপর অধিনায়ক নিতিশ রানা ফিফটি না পেলেও খেলে দিয়েছেন মারকুটে এক ইনিংস। ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কলকাতা। অর্থাৎ জিততে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে করতে হবে ২০১।
বেঙ্গালুরুর মাঠে টস হেরে ব্যাটিং পায় কলকাতা। ৫৬ বলে ৮৩ রানের ওপেনিং জুটি গড়েন জেসন রয় আর জগদীশান। এই জুটিতে রয়েরই মূল অবদান। ২৯ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন ইংলিশ এই ওপেনার।
অধিনায়ক নিতিশ রানা ২১ বল খেলে ৩ চার আর ৪ ছক্কায় করেন ৪৮ রান। ভেঙ্কটেশ আয়ার করেন ২৬ বলে ৩১। এরপর আন্দ্রে রাসেল ১ রান করে ফিরলেও দলকে দুইশর ঘরে পৌঁছে দেওয়ার কাজটি করে দিয়েছেন রিঙ্কু সিং আর ডেভিড উইজ।
রিঙ্কু ১০ বলে ১৮ আর উইজ ৩ বলের মধ্যে দুটি ছক্কা হাঁকিয়ে করেন অপরাজিত ১২ রান।
ধনঞ্জয়া ডি সিলভা ২৪ রানে নেন ২টি উইকেট। ভিশাখ ২ উইকেট পেলেও খরচ করেন ৪১ রান।