ডেস্ক রিপোর্ট
৩ এপ্রিল ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মিরপুর টেস্টে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। সাইড স্ট্রেইন চোটের কারণে ছিটকে গেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার। এবার দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নিয়েও শোনা যাচ্ছে অনিশ্চয়তার খবর।
তামিম ইকবালের ছেলে অসুস্থ। তাই মিরপুর টেস্টে আইরিশদের বিপক্ষে এই ওপেনার খেলতে পারবেন কিনা, সেটি নিশ্চিত করে বলতে পারছে না বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, তারা আশাবাদী, তামিম শেষ পর্যন্ত খেলবেন। তবে সেটা নিশ্চিত নয়।
জালাল ইউনুস বলেন, ‘তামিম ইকবালের পরিবারে তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে ব্যস্ত রয়েছে। শেষ মুহূর্তে সে খেলবে কিনা, আমরা নিশ্চিত নই। আশা করি হয়তো খেলবে।’