ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ

ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার দ্বাদশ কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ২০, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার দ্বাদশ কাউন্সিল অনুষ্ঠিত। আজ সোমবার (২০ মার্চ ২০২৩) সকাল ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ২য় তলায় কাউন্সিলে কলেজ শাখার সভাপতি সায়মা আফরোজ সভাপতিত্ব করেন।

কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী, সাধারন সম্পাদক ও নগর শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা ও অর্থ সম্পাদক নওশীন মুশতারি সাথী।

কাউন্সিলে নেতৃবৃন্দ বলেন, আপনারা জানেন আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যে নীতিতে পরিচালিত হয় তা হচ্ছে ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতি। বিশ্ববিদ্যালয় কলেজগুলোও এই নীতিতে পরিচালিত হয়। আমরা যদি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত স্তরগুলোকে একটা ছকে সাজাই তবে দেখতে পাবো অনেকটা পিরামিড আকৃতি তৈরি হবে। অর্থাৎ যে বন্ধুদের নিয়ে আমরা আমাদের শিক্ষাজীবন শুরু করেছিলাম তাদের অনেকেই মাধ্যমিকের গন্ডিও পেরোতে পারেনি, তার আগেই ঝরে পড়েছে। ফলে ১০০ জনের মধ্যে গড়ে ৬ জন উচ্চশিক্ষায় আসতে পারছে। অনেক বাধা অতিক্রম করে, অনেক স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষায় আসার পর আবার তাদের পড়তে হচ্ছে নানা সংকটে।

নেতৃবৃন্দ বলেন,একদিকে ক্লাসরুম-শিক্ষক সংকট, পর্যাপ্ত আবাসন ও পরিবহন ব্যবস্থা না থাকা, ক্লাস না হওয়া অন্যদিকে মত প্রকাশের অধিকার হরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে প্রতিদিনের খরচ সংকুলান করতে না পারার মত ঘটনাও বিদ্যমান। অথচ আমরা জানি শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ! কিন্তু এই ভবিষ্যৎকে চরম দূর্ভোগে রেখে একটা দেশ কখনোই উন্নতি সাধন করতে পারে না।এমন এক সংকট মুহুর্তে আমরা আমাদের এই কাউন্সিল অনুষ্ঠিত করছি। দেশের যেকোন সংকটে শিক্ষার্থীরাই সবসময় অগ্রগামী ভুমিকা পালন করেছে। এই ভুমিকা পালন করতে গিয়ে যুগে যুগে বীরকন্যা প্রীতিলতা, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ক্ষুদিরাম, সূর্যসেনদের মত বীরদের জন্ম হয়েছে। আমরা তাদেরই উত্তরসূরি। ফলে ইডেন কলেজসহ শিক্ষার সামগ্রিক সংকটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখা অগ্রণী ভুমিকা রাখবে। এই প্রত্যয় নিয়ে দ্বাদশ কাউন্সিলের মধ্য দিয়ে দশ সদস্যবিশিষ্ট ১৩তম কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটি:
সভাপতি : শাহিনুর সুমি (মাস্টাসর্, ব্যবস্থাপনা বিভাগ)
সহ-সভাপতি : নাফিসা আনজুম (মাস্টার্স, সমাজবিজ্ঞান বিভাগ)
সাধারণ সম্পাদক : জয়মা মুনমুন (নিউ মাস্টার্স, সমাজবিজ্ঞান বিভাগ )
সাংগঠনিক সম্পাদক : সুমাইয়া শাইনা (৩য় বর্ষ, সমাজকর্ম বিভাগ )
দপ্তর সম্পাদক : প্রত্যয়ী প্রীতু (৩য় বর্ষ, সমাজকর্ম বিভাগ ) ;
অর্থ সম্পাদক : সানজিদা হক (১ম বর্ষ, ইতিহাস বিভাগ) ;
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সুমাইয়া ফাহমিদা তন্বী (২য় বর্ষ, পরিসংখ্যান বিভাগ)
সদস্য: ১. সাবিকুন্নাহার জেরিন (৩য় বর্ষ, সমাজকর্ম বিভাগ)
২. বৃষ্টি রায় (২য় বর্ষ, বাংলা বিভাগ)
৩. ইসরাত ইকবাল অর্পা (২য় বর্ষ, ভূগোল ও পরিবেশ বিভাগ)

শেয়ার করুন