ডেস্ক রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি: সরকারী উদ্যোগে হাট-বাজারে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ৩৩/% মূল্য সহায়তা দিয়ে আলু ক্রয়, জ্বালানি তেলসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষকদের সহজ শর্তে বিনাসুদে ঋণ প্রদান, হিমাগার ভাড়া কমানো, সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও গ্রাম-শহরে রেশনিং চালুর দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ ।
আজ সোমবার (২০ মার্চ ২০২৩) বেলা ১২ টায় রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ, সদস্য সুভাষ রায়, শফিকুল ইসলাম, হোসেন আলী, সানজিদা আক্তার, সবুজ রায় প্রমুখ।
স্মারকলিপিতে কৃষি ও কৃষক রক্ষায় আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ ৭ দফা বাস্তবায়নের জন্য কৃষি মন্ত্রীর নিকট দাবি জানান।