ডেস্ক রিপোর্ট

৩ মার্চ ২০২৩, ২:২৫ অপরাহ্ণ

জেসন রয়ের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

আপডেট টাইম : মার্চ ৩, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মঞ্চ এক, চিত্রনাট্যও এক। শুধু বদলেছে চরিত্র। প্রথম ওয়ানডেতে সফরকারীদের টেনে নিয়ে গিয়েছিলেন সেঞ্চুরিয়ান ডেভিড মালান। আর আজ সিরিজ নিশ্চিতের ম্যাচে জেসন রয়ের ব্যাটে সওয়ার হয়েছে ইংল্যান্ড। ১০৬ বল খেলে ব্যক্তিগত শতরান তুলে নিয়েছেন ইংলিশ এই মারকুটে ওপেনার। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান।

শুক্রবার (০৩ মার্চ) মিরপুর শের-ই বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। তাসকিনের করা অফ স্ট্যাম্পের বল সল্টের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ক্যাচ উঠলে সেই ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন নাজমুল শান্ত।

প্রথম ধাক্কার পর রয় আর মালান মিলে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান আজ টিকতে দিলেন না মিরাজ। বোলিংয়ে এসে নিজের তৃতীয় ডেলিভারিতেই মালানকে তুলে নেন টাইগার এ অফ স্পিনার। এলবিডব্লুর ফাঁদে পড়ে ১৯ বলে ১১ রান করে ফিরলেন প্রথম ম্যাচে জয়ের নায়ক।

২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফেরেন ভিন্স।

শেয়ার করুন